শিরোনাম
ঈশ্বরদীতে
টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার ঈশ্বরদীর বহরপুর গ্রামে টিসিবির মালামাল বিতরণকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।


৮ ডিসেম্বর, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, প্রতিবারের মতো টিসিবির মালামাল দিতে ট্রাক নিয়ে আসেন ডিলারের লোকজন। পরে কার্ডধারী ছাড়া কয়েকজন এসে টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সাথে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আরও লোকজন এলে স্থানীয় সাবেক মেম্বার ওবায়দুল হক গ্রুপ ও এলাকাবাসীর মধ‍্যে সংঘর্ষে বাঁধে।


স্থানীয় বাসিন্দা পিয়াস হোসেন জানান, টিসিবির মালামাল বিতরণ নিয়ে বহরপুর গ্রামের দুই পাড়ার মধ‍‍্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


মুজাম বিশ্বাস জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষের এ ঘটনার পর মেম্বারের লোক দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা- ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।


ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


বিবার্তা/পলাশ/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com