শিরোনাম
ঝিনাইদহে বাগান থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ২২:৩৮
ঝিনাইদহে বাগান থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর গ্রামের একটি মেহেগুনি বাগান থেকে নায়েব আলী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


২৯ নভেম্বর, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ঐ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নায়েব আলী সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ভ্যানচালক।


জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যাক্তি বাগানে খড়ি সংগ্রহের জন্য যেয়ে একটি গলাই দড়ি বাধাঁ গাছের সাথে লাশ দেখতে পায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। পরে পুলিশ যেয়ে লাশটি উদ্ধার করে ।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নায়েব আলী ভ্যানচালক। সে গত ৪/৫ দিন আগে বাড়ি থেকে হারিয়ে যায়। স্থানীয়রা বলেন, এলাকায় কোন মানুষ মারা গেলে নায়েব আলী সেই লাশ তার ভ্যান গাড়িতে পৌছে দিত।


হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছাত্তার হোসেন জানান, নায়েবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।


বিবার্তা/রায়হান/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com