শিরোনাম
গোমস্তাপুরে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২২:০০
গোমস্তাপুরে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।


১২ নভেম্বর, মঙ্গলবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।


গোমস্তাপুর থানার উপ- পরিদর্শক আজিম আহমেদ জানান, মরদেহটি আমবাগানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।


তিনি আরও জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com