শিরোনাম
কোটচাঁদপুরে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২৩:০০
কোটচাঁদপুরে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।


৬ নভেম্বর, বুধবার বিকালে থানা ও পৌর কৃষক দলের আয়োজনে শহরের দ্য পিজন ক্লাব চত্ত্বরে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।


জেলা কৃষক দলের সদস্য ও উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।


সভায় উদ্বোধক হিসাবে ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মমিন।


সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাস।


পৌর কৃষক দলের সাবেক আহ্বায়ক কৃষিবিদ মো. ফিরোজ উদ্দীন মানিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, জেলা কৃষক দলের সদস্য মো. আবুল কাশেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমূখ।


এসময় জেলা-উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com