শিরোনাম
খাগড়াছড়িতে দুই পত্রিকাকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২০:৩৫
খাগড়াছড়িতে দুই পত্রিকাকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আলেম-ওলামাদের জঙ্গি তকমা দেয়া দুই পত্রিকাকে নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা।


১ নভেম্বর, শুক্রবার দুপুরে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে।


এতে বক্তারা ছাত্র জনতার আন্দোলনের পর থেকে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পার্বত্য চট্টগ্রামে নানা ষড়যন্ত্রমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।


একই সাথে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দেয়া দুই পত্রিকাকে নিষিদ্ধের দাবি নিষিদ্ধের দাবি জানান তারা।


পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার আহবায়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইসলামি রেঁনেসার মুখপাত্র মো. ইব্রাহিম খলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মো. রাকিব মনি ইফতি প্রমূখ।


বিবার্তা/আল-মামুন/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com