শিরোনাম
সিলেটে পৃথক অভিযানে ২ পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১০
সিলেটে পৃথক অভিযানে ২ পলাতক আসামি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সদর উপজেলায় পৃথক দুইটি অভিযানে হত্যা ও নাশকতা মামলার ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল ৪ সেপ্টেম্বর (বুধবার) আনুমানিক ১৮:২০ টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আব্দুল হককে (৪০) গ্রেফতার করে।


এছাড়াও দিনের অপর একটি অভিযানে হবিগঞ্জ সদর উপজেলা থেকে হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মামলায় কাশেম মিয়াকে (২৭) গ্রেফতার করতে সক্ষম হয়।


পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও, উপরিউক্ত মামলা গুলোর অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com