শিরোনাম
২ ঘণ্টার চেষ্টায় সাভারের কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০:০৭
২ ঘণ্টার চেষ্টায় সাভারের কারখানার আগুন নিয়ন্ত্রণে
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।


বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মকবুল।


তিনি জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রাবণী নিট ওয়্যার নামে একটি টিনশেড কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে সাভারের দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশনে দুটি ও আমাদের স্টেশন (জিরাব) থেকে তিনটিসহ মোট সাতটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।


তিনি আরও বলেন, এতে কোনো হতাহত নেই। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com