শিরোনাম
শ্রীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৫:৪৯
শ্রীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে নাসির ও জাহিদ নামের দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


১৪ জুন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের স্থানীয় কাইয়ুমের মালিকানাধীন পুকুরের পানিতে ডুবে তারা মারা যান।


নিহত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে এবং নিহত জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।


তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদরাসায় হিফজ বিভাগে পড়তো।


নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির ও জাহিদ মাদরাসায় হিফজ বিভাগে পড়তো। গত বৃহস্পতিবার ঈদের ছুটি দেওয়া হলে দুজন বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। তারা বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল। এ সময় পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করেন নাসিরের মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে মা পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, নিহত দুই মাদরাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com