শিরোনাম
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:১৮
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটি করপোরেশনের মাড়িয়ালি এলাকায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে জয়দেবপুরের মাড়িয়ালিতে এস এম ফুড প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আরেফীন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘রাত ৯টা ৪০ মিনিটে জয়দেবপুরের একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’


তিনি আরও বলেন, ‘এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি ‘


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com