শিরোনাম
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে দুর্গাপুরে আলোচনা সভা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৯:৫৯
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে দুর্গাপুরে আলোচনা সভা
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সামনে রেখে শহিদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন বৃহস্পতিবার দুর্গাপুর সাংবাদিক সমিতি মিলনায়তনে এ আয়োজন করে।


এতে ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে ও সাংবাদিক মামুন রণবীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার।


অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি এনামূল হক পলাশ। আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সমাজকর্মী আমিনুল হক, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি নুরুল হুদা উজ্জ্বল, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, কবি শাওন হাসান, নারী নেত্রী জাকিয়া সুলতানা জবা, মামুনুর রশিদ প্রমুখ।


আলোচকরা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা দেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' তার বজ্রকণ্ঠের বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা, গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। তার এই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।


বিবার্তা/পলাশ/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com