শিরোনাম
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৪
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারির মারা গেছেন।


২৪ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় উপজেলার খিচা এলাকার হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মহিদুল ইসলাম (৩৫) উরফা ইউনিয়নের খিচা এলাকার লাল মিয়ার ছেলে।


নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, মহিদুল ইসলাম নিজের হাঁসের খামার কাজ করার সময় অসাবধানতায় বাঁশের খুঁটির সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com