শিরোনাম
রাজবাড়ীতে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর-পুত্রবধূ নিহত, আহত ২
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০২
রাজবাড়ীতে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর-পুত্রবধূ নিহত, আহত ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর-পুত্রবধূ নিহত হয়েছে। এ ঘটনায় আটোচালকসহ আরও এক যাত্রী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


২৪ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জাবেদ আলী ও তার পুত্রবধূ খালেদা আক্তার।


পুলিশ জানায়, নিহত খালেদা আক্তার তার শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য ব‍্যাটারি চালিত অটোরিকশায় রাজবাড়ী শহরে আসছিলেন। পথে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাবেয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় খালেদা ঘটনাস্থলেই মারা যায়।


আহত অবস্থায় খালেদার শ্বশুরসহ তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


বিবার্তা/মিঠুন/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com