শিরোনাম
শ্রীপুরে নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩০
শ্রীপুরে নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুরে দারুল ফালাহ্ হাফেজি নামে একটি মাদরাসার নির্মাণাধীন ভবনে বাঁশ বেয়ে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোসিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক এ বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত শিশুটির নাম-পলাশ (১৩)। তার বাবার নাম মো. ইসহাক। শিশুটির বাড়ি শেরপুর জেলা সদরের সাতনংচড় গ্রামে। সে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।


নিহতের বাবা ইসহাক জানান, পরিবারের সবার অগোচরে পলাশ বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে ভবন থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। সেখানে গিয়ে পলাশের লাশ দেখতে পান।


এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মাদরাসা ভবনে সংস্কার ও নির্মাণ কাজ চলছে। পলাশ খেলতে গিয়ে ওই ভবনের পেছনে সংস্কার কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে ওপরে উঠার সময় হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com