শিরোনাম
উখিয়ার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা যুবককে হত্যা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮
উখিয়ার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা যুবককে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।


১৭ ফেব্রুয়ারি, শনিবার রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত রোহিঙ্গার নাম বাদসা মিয়া (৩৮)। সে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা সিরাজুল মিয়ার ছেলে।


নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন।


এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, অজ্ঞাতনামা ৪/৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী মিলে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/ফরহাদ/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com