শিরোনাম
উখিয়ার সীমান্ত এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩
উখিয়ার সীমান্ত এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


১০ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম হোসেন।


তিনি বলেন, সীমান্তে পড়ে থাকা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির সঙ্গে কথা বলে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রহমতের বিলের সীমান্তে অজ্ঞাত মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ বিজিবির অনুমতির অপেক্ষায় ছিল। অবশেষে আজ অনুমতি সাপেক্ষে মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/ফরহাদ/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com