শিরোনাম
টাঙ্গাইলে বিল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১
টাঙ্গাইলে বিল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের পৌর এলাকার অলোয়া তারিনী থেকে রাসেল নামের ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


৭ ফেব্রুয়ারি, বুধবার সকালে ওই গ্রামের একটি বিল থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন।


অফিসার ইনচার্জ জানান, নিহত রাসেল ওই গ্রামের সোনা মিয়ার ছেলে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। আজ সকালে স্থানীয় লোকজন অলোয়া বিলে রাসেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/ইমরুল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com