শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৪
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।


৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।


বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।


তিনি বলেন, তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আছে।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com