শিরোনাম
মনপুরায় মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯
মনপুরায় মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার মনপুরা উপজেলা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


১২ জানুয়ারি, শুক্রবার দুপুরে উপজেলার হাজির হাট ইউনিয়নের সোনার চর গ্রামের ওই নারীর ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম রিনা বালা দাস (৪৭)। তিনি সোনার চর গ্রামের মৃত কালা রঞ্জন দাসের মেয়ে।


রিনার পরিবারের বরাত দিয়ে ওসি মো. জহিরুল ইসলাম কামরুল বলেন, মৃত রিনা বালা দাস একজন মানসিক ভারসাম্যহীন রোগী। পরিবারের ধারণা এ কারণেই রিনা বালা দাস ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রিনার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com