শিরোনাম
এমবাপ্পেকে বাদ দিয়ে ফ্রান্সের দল ঘোষণা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২১:৩০
এমবাপ্পেকে বাদ দিয়ে ফ্রান্সের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েল ও ইতালির বিপক্ষে আগামী ১৪ ও ১৭ নভেম্বরে উয়েফা নেশনন্স লিগের ম্যাচ খেলবে ফ্রান্স। ওই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। তবে দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে।


দল নিয়ে কোচ দেশম বলেন, ‘তার (এমবাপ্পে) সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না।’


তিনি আরো জানিয়েছেন, এমবাপ্পে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোন কারণ নেই। তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত কেবল আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি।


এমবাপ্পে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।


ফ্রান্সের দল: গোলরক্ষক: চাভেলিয়ার, মাইগনান, সাম্বা।


ডিফেন্ডার: ক্লস, ডিগনি, ফোফানা, থিও হার্নান্দেজ, কোনাতে, কুন্দে, সালিবা, উপামেকানো।


মিডফিল্ডার: কামাভিঙ্গা, গুন্দোইজি, কান্তে, কনে, র‌্যাবিও, জাইরি এমেরি।


ফরোয়ার্ড: বারকোলা, ডেম্বেলে, কোলো মুয়ানি, এনকুনকু, অলিস, থুরাম।


বিবার্তা/এনএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com