শিরোনাম
বাংলাদেশকে সম্মান করি কিন্তু ভয় করি না: গম্ভীর
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১
বাংলাদেশকে সম্মান করি কিন্তু ভয় করি না: গম্ভীর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর দল হিসেবে ভারত যে কাউকে ভয় পায়না সেটি স্মরণ করিয়ে দিয়েছেন, তবে বাংলাদেশকে সম্মান করেন বলে জানিয়েছেন ।


১৮ সেপ্টেম্বর, বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম টেস্ট সিরিজ।


ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ বলেন, তারা পাকিস্তানে যা করেছে সেটির জন্য অভিনন্দন জানাই। কিন্তু এটি নতুন সিরিজ এবং তারা ভালো ফর্মেই আছে। তবে আমরা ভালো ক্রিকেটটাই খেলতে চাই। আর হ্যাঁ, তাদের সাকিব, মুশফিক ও মিরাজের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকবো।


বাংলাদেশকে শক্তিশালী দলই মনে করেন গম্ভীর। বাকি দলগুলোর মতো তাই এই দেশের জন্যও সম্মান রয়েছে তার। কিন্তু কাউকে ভয় পান না জানিয়ে তিনি আরও বলেন, আমি ভালোভাবেই বিশ্বাস করি, আমরা কাউকে ভয় পাই না। কিন্তু সবাইকে সম্মান করি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমরা প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের সেরা খেলাটাই খেলে যাই।


উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যকার অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com