
তথ্যপ্রযুক্তি উন্নতির সুবাদে অফিস আদালতের প্রয়োজনীয় কাজগুলো স্মার্টফোনেই সেরে নিতে চায় সবাই। প্রযুক্তিপ্রেমীদের এই চাহিদার কথা মাথায় রেখে সর্বশেষ প্রযুক্তিসম্পন্ন স্যামসাং গ্যালাক্সি এস-৮ এবং এস-৮ প্লাস দুটি মডেলের স্মার্টফোন দেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে এমন সব কিছু অত্যাধুনিক ফিচার যা স্যামসাংয়ের স্মার্টফোনের ইতিহাসে আগে ছিল না। যারা ল্যাপটপের কাজ হ্যান্ডসেটে সারতে চান তাদের জন্যই হ্যান্ডসেট দুটি বিশেষ ভূমিকা পালন করবে। হ্যান্ডসেট দুটির কিছু তথ্য এখানে তুলে ধরা হলো -
প্রাণবন্ত ডিসপ্লে
গ্যালাক্সি এস৮-এ রয়েছে স্যামসাংয়ের চমৎকার ডিজাইন এবং ফাংশনাল ডিভাইস। গ্যালাক্সি এস৮-এ রয়েছে ৫ দশমিক৮ ইঞ্চি ডিসপ্লে এবং এস৮+ এ রয়েছে ৬ দশমিক২ ইঞ্চি ডিসপ্লে। এই ইনফিনিটি ডিসপ্লে এবং বেজেল-লেস ডিজাইন ডিভাইসটিকে দিয়েছে মসৃণ, কনটিনিউয়াস সারফেস। কোয়াড এইচডি + ডিসপ্লের রেজুলেশন (২৯৬০x১৪৪০) মেগাপিক্সেল।
এই ডিভাইসগুলোতে কোনো বোতাম নেই এবং এর কোণগুলো বাঁকানো। এর ফলে এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্নে চমৎকার দেখার অভিজ্ঞতা এবং ডিসপ্লেটি মাল্টি-টাস্কিংয়ে সক্ষম। গ্যালাক্সি এস৮-এর ডিজাইনটি এক হাতে আরামদায়কভাবে ব্যবহারযোগ্য এবং দীর্ঘস্থায়ীত্বের জন্য এর সামনে এবং পিছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫।
দ্য গ্যালাক্সি ফাউন্ডেশন নতুন ডিজাইনগুলোর উদ্ভাবনী সংস্করণে স্যামসাং ধারাবাহিকভাবে কাটিং এজ প্রযুক্তি ব্যবহার করছে। এতে আরও রয়েছে উন্নত ক্যামেরা, বাড়তি কার্যক্ষমতা এবং গ্রাহকদের পছন্দের ফিচারসমূহ। এগুলো হলো-

প্রিমিয়াম ক্যামেরা
স্বল্প আলোতে সেরা মানের ছবি, জুম এবং এন্টি-ব্লার ফটো তুলতে গ্যালাক্সি এস৮ এবং এস৮+ এ রয়েছে উন্নত ইমেজ প্রসেসিং। এতে আরও রয়েছে এফ/১.৭ অ্যাপারচারসম্পন্ন অ্যাডভান্সড ৮ মেগাপিক্সেল স্মার্ট অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা এবং পেছনে রয়েছে এফ/১.৭ অ্যাপারচারসম্পন্ন ১২ মেগা পিক্সেল ডুয়াল পিক্সেল রিয়ার ক্যামেরা।
শক্তিশালী কার্যক্ষমতা
শক্তিশালী কার্যক্ষমতা এবং কানেক্টিভিটির জন্য গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হ্যান্ডসেটে রয়েছে ইন্ডাস্টির প্রথম ১০এনএম প্রোসেসর, যা তীব্র গতি এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। এছাড়াও অক্টাকোর প্রসেসর (২.৩ গিগাহার্টজ কোয়াড + ১. গিগাহার্টজ কোয়াড ), ৪ গিগাবাইট র্যাম (এলপিডিডিআর৪), রম ৬৪ গিগাবাইট (ইউএফএস ২.১)
কানেক্টিভিটির জন্য রয়েছে এক জিবিপিএস সাপোর্টের সাথে এই হ্যান্ডসেটগুলোতে রয়েছে গিগাবাইট এলটিই এবং গিগাবাইট ওয়াইফাই। এর ফলে গ্রাহকরা ফাইলগুলো দ্রুত ডাউনলোড করা যাবে।
অসাধারণ বিনোদন
মোবাইল এইচডিআরের সংগঠন ইউএইচডি স্বীকৃত বিশ্বের প্রথম মোবাইল ডিভাইস হিসেবে, গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস দেবে তেমনই প্রাণবন্ত কালার এবং কন্ট্রাস্ট যেমনটি একজন চলচ্চিত্রকার প্রিয় শো-তে দিয়ে থাকে। এছাড়াও গ্যালাক্সি এস৮ এবং এস৮+ ব্যবহারকারীকে দেবে প্রাণবন্ত এবং সেরামানের গ্রাফিক প্রযুক্তির সাথে নেক্সট লেভেল গেমিং এক্সপেরিয়েন্স। এর সাথে আরও থাকছে গেম প্যাক, টপ গেম টাইটেলস, ভলকান এপিআই সাপোর্টেড কিছু র্নিধারিত টাইটেল।
আন্তর্জাতিক মানের মোবাইল নিরাপত্তা
গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হ্যান্ডসেটে রয়েছে একটি ডিফেন্স-গ্রেড সিকিউরিটি প্ল্যাটফর্ম স্যামসাং নক্স। এছাড়াও এই হ্যান্ডসেটগুলোতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিস স্ক্যানার এবং ফেসিয়াল রিকগনিশনসহ বায়োমেট্রিক প্রযুক্তি, যাতে গ্রাহরা একটি বায়োমেট্রিক নিরাপত্তা পছন্দ করতে পারেন।
ফাউন্ডেশনাল গ্যালাক্সি ফিচার
গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হ্যান্ডসেটে রয়েছে ফাউন্ডেশনাল গ্যালাক্সি ফিচার। এগুলো হলো- ডিভাইস দুটি আইপি ৬৮ পানি ও ধুলা প্রতিরোধক, ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্টেড, অলওয়েজ অন ডিসপ্লে, দ্রুত এবং তারবিহীন চার্জিং সুবিধা।
বিক্সবি - ফোন ব্যবহারের নতুন উপায়
বিক্সবি একটি ইন্টেলিজেন্ট ইন্টারফেস, যা গ্রাহককে তাদের ফোন থেকেও বেশি কিছু দেয়। এই নতুন বিক্সবি বাটনের মাধ্যমে ব্যবহারকারী সুবিধাজনকভাবে বিক্সবি ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন সার্ভিস এবং অ্যাপগুলো ভয়েস, টাচ এবং টেক্স নির্দেশনার মাধ্যমে নেভিগেট করতে পারবেন।
বিক্সবি-এর ভয়েস ফাংশন বিভিন্ন স্যামসাং নেটিভ অ্যাপগুলোকে সংযুক্ত করবে। এতে থাকবে ক্যামেরা, কন্টাক্টস, গ্যালারি, মেসেজ এবং সেটিংসসহ বিভিন্ন ফিচার। এর সক্ষমতা বাড়াতে অদূর ভবিষ্যতে আরও বেশি স্যামসাংয়ের নিজস্ব এবং থার্ড-পার্টি অ্যাপগুলোকে অন্তর্ভূক্ত করার পরিকল্পনা রয়েছে। বিক্সবিতে রয়েছে প্রাসঙ্গিক সচেতনতা ক্ষমতা।
এটি ব্যবহারকারীকে সহযোগিতা করার জন্য তার আগ্রহ, অবস্থা এবং অবস্থান সম্পর্কে বুঝতে সক্ষম। এতে আরও রয়েছে বিক্সবি ইমেজ রিকগনিশন প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারীরা ইমেজ সার্চ করে এবং নিকটস্থ স্থান সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে কেনাকাটা করতে পারবেন। বিক্সবি ইকোসিস্টেম বাড়ছে, ফলে এটি বিভিন্ন ডিভাইস, অ্যাপস এবং সেবাসমূহের সাথে ইউনিভার্সেল ইন্টারফেস হিসেবে সংযুক্ত হতে পারবে।

ডেক্স – ফোন থেকেও বেশি কিছু
প্রিমিয়ার মোবাইল প্রোডাক্টিভিটি এবং কানেক্টিভিটি উভয় করে গ্যালাক্সি এস৮ এবং এস৮+ পণ্য এবং সেবাসমূহের দৃঢ় পোর্টফোলিও নিশ্চিত করছে। বাড়তি প্রোডাক্টিভিটির জন্য গ্যালাক্সি এস৮ এবং এস৮+ এর প্রসেসিং পাওয়ার বৃদ্ধি করে। স্যামসাং ডেক্স একটি অনন্য সমাধান, যা একটি নিরাপদ ডেস্কটপ অভিজ্ঞতার মতো আপনার স্মার্টফোনকে ডেস্কটপে রূপান্তর করে। স্যামসাং ডেক্স এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের ফোনকে ডিসপ্লে এবং ডাটা এডিট করতে পারবেন। এর মাধ্যমে এই স্মার্টফোনটি আরও দ্রুত এবং স্মার্টভাবে কাজ করতে পারে।
একেজে এর হারম্যানের উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন এয়ারফোন আপনাকে দেবে অপ্রতিদ্বন্দ্বী সাউন্ড কোয়ালিটির মাধ্যমে অতুলনীয় সেবা। এটি ইন-বক্স অ্যাক্সেসরি হিসেবে থাকবে। আশেপাশের শব্দ রোধে এই এয়ারফোনগুলোতে থাকবে আরামদায়ক হাইব্রিড ক্যানাল ফিট। এটিকে প্রস্তুত করা হবে অ্যান্টি-ট্যাঙ্গেল মেটাল-ফেব্রিক ম্যাটেরিয়াল থেকে।
অত্যাধুনিক ডিজাইনসম্বলিত স্মার্টফোনটির উচ্চমাত্রার কার্যকারিতা বজায় রাখতে এতে যুক্ত করা হয়েছে দ্রুততম সময়ে চার্জিং প্রযুক্তি হুয়াওয়ের সুপারচার্জ। এছাড়া ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ নুগাট ৭.১ এবং হুয়াওয়ের নিজস্ব ইন্টারফেস ইএমইউআই ৫.১।
ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার দ্রুত চার্জিং এবং তারযুক্ত ও তার ছাড়া চারজিং প্রযুক্তির ব্যবস্থা।
নেটওয়ার্কের জন্য রয়েছে এল টি ই ক্যাট ১৬ ডাইমেনশন – ১৪৮.৯ x ৬৮.১ x ৪.০ মি মি, ১৫৫জি ১৫৯.৫ x ৭৩.৪ x ৮.১ মি মি, ১৭ ৩ গ্রাম।
কানেক্টিভিটির জন্য রয়েছে-ওয়াই ফাই ৮০২.১১/বি/চি/এন/এসি (২.৪ গিগাহার্টজ, ভিএইচটি৮০ এমইউ-এমআইএমও, ১০২৪কিউএএম, ব্লুটুথ ভি৫.০, এএনটি+, ইএসবি, এনএফ, লোকেশন (জিপিএস, গ্যালিলিউ*, গ্লোনাস, বিইডাউ*) ব্যবস্থা।
অডিও জন্য রয়েছে এমপিথ্রি, ফোরএ, থ্রিজিএ, এএসি, ওজিজি, ওজিএ, ডব্লিউএভি, ডব্লিউএমএ, এএমআর, আইএমওয়াই ও ডিএফএফ প্রযুক্তি। আর ভিডিওর জন্য এমপিফোর, এমফোরভি, থ্রিজিপি, থ্রিজিটু, ওয়াইএমভি, এএসএফ ও এভিআই ব্যবস্থা।
গ্যালাক্সি এস৮ পাওয়া যাবে মিড নাইট ব্লাক, ম্যাপল গোল্ড রঙে এবং গ্যালাক্সি এস৮+ পাওয়া যাবে মিড নাইট ব্লাক, ম্যাপল গোল্ড এবং কোরাল ব্লু রঙে। এই হ্যান্ডসেটগুলো স্যামসাংয়ের সকল অনুমোদিত স্টোর এবং সকল গ্রামীনফোন সেন্টারে পাওয়া যাবে।
টেলিকম অপারেটর গ্রামীণফোনের এক্সক্লুসিভ বান্ডেল অফারের সাথে এই প্রি-অর্ডার শুরু ১২ এপ্রিল থেকে। গ্রাহকরা www.preorders8.com অথবা www.grameenphone.comভিজিট করে অথবা স্যামসাং বা গ্রামীনফোন সেন্টার থেকে হ্যান্ডসেটগুলোর প্রি-অর্ডার করতে পারবেন।
গ্যালাক্সি এস৮-এর মূল্য ৭৭ হাজার ৯০০ টাকা যা, ৫ হাজার৯০০ টাকা জমা দিয়ে সর্বনিম্ন ২ হাজার টাকা করে ৩৬ মাসের ইএমআইয়ের মাধ্যমে এবং গ্যালাক্সি এস৮ প্লাসের মূল্য ৮৩ হাজার৯০০ টাকা যা, ৭ হাজার৯০০ টাকা জমা দিয়ে সর্বনিম্ন ২ হাজার১১১ টাকা করে ৩৬ মাসের ইএমআইয়ের মাধ্যমে উপভোগ করা যাবে। গ্রাহকরা সকল শীর্ষ ব্যাংক থেকে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধাসহ এই হ্যান্ডসেটগুলো উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা গ্যালাক্সি এস৮ এবং এস৮+ প্রি-অর্ডার করে একটি স্যামসাং এক্সেসরি গিফটফ্রি পাবেন এবং বহুল প্রত্যাশিত স্যামসাং ডেক্স স্টেশন ও স্যামসাং ওয়ারলেস স্পিকার বোটলের মধ্যে যেকোনো একটি পছন্দ করে নিতে পারবেন। এই অফার কেবল প্রি-অর্ডার চলাকালীন স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য রয়েছে।
বিবার্তা/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]