শিরোনাম
সমবেদনা জানালেন জয়
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১১:০০
সমবেদনা জানালেন জয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় কাদের সিদ্দিকীসহ আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।


বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ সমবেদনা জানান তিনি।


সজীব ওয়াজেদ বলেন, যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে শোক দিবস পালনের জন্য যারা সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই।


তিনি বলেন, আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন, জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।


এ দিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে। কাদের সিদ্দিকীসহ যারা হামলায় আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com