শিরোনাম
কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ
কুকিচীন বা কেএনএফ যেকোন সন্ত্রাসী গোষ্ঠীকেই কঠোরভাবে দমন করা হবে
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১৫:২৪
কুকিচীন বা কেএনএফ যেকোন সন্ত্রাসী গোষ্ঠীকেই কঠোরভাবে দমন করা হবে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কুকিচীন বা কেএনএফ যে সন্ত্রাসী গোষ্ঠীই হোক না কেন তাদের জায়গা এই মাটিতে হবেনা। এই সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবেই দমন করা হবে।


১২ এপ্রিল, শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রাক্তন শিক্ষর্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, এদেশে একসময় বাংলা ভাইসহ বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিল তাদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে এদেরকেও ঠিক সেভাবেই নির্মূল করা হবে। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীকে পেছন থেকে কারা মদত দিচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থা।


হানিফ বলেন, যারা আজকে সরকারের বিরোধীতা করছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রেখে গিয়েছিল। মাথাপিছু আয় ৫৩৫ মার্কিন ডলার থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় তা এখন ২৮০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। আজ বাংলাদেশ চরম ব্যর্থ রাষ্ট্রের থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিকভাবে। এটা যাদের ভালো লাগেনা তারাই এসব আবোলতাবোল কথা বলে।


কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ ও পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্মসাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান।


অনুষ্ঠানে কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রাক্তন শিক্ষর্থীরাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com