শিরোনাম
আওয়ামী লীগের যৌথসভা বিকেলে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩
আওয়ামী লীগের যৌথসভা বিকেলে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলের নেতাদের সঙ্গে নিয়ে বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে যৌথসভা অনুষ্ঠিত হবে।


আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে এতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com