শিরোনাম
ভোটার উপস্থিতি নিয়ে চুন্নুর অভিযোগ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৮
ভোটার উপস্থিতি নিয়ে চুন্নুর অভিযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নিজ ভোট দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে মন্তব্য করে বলেন, কোনো কোনো মহলের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না আসার জন্য ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।


রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।


এ সময় তিনি আরও বলেন, সকাল সকাল ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে হয়তো উপস্থিতি বাড়বে। এখান থেকেতো আর সকল কেন্দ্রের ভোটার পরিস্থিতি বলা যাবে না। গতকাল রাতেও এখানে একটি ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমিতো আরও অনেক নির্বাচন করেছি, তবে এই নির্বাচনটি অন্যরকম। নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি।


কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ছাড় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাহার করা হয়। তারপরও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী ভোটযুদ্ধে মাঠে রয়েছেন।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com