শিরোনাম
ধর্মীয় নেতাদের সঙ্গে বিকেলে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭
ধর্মীয় নেতাদের সঙ্গে বিকেলে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হবে।


প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন।


এর আগে তিনি মঙ্গলবার (৩ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এবং বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করেন।


সংলাপে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।


প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সূত্র: বাসস


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com