শিরোনাম
লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিয়োগ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭
লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিয়োগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।


৪ সেপ্টেম্বর, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com