শিরোনাম
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১৪:২৫
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


২২ মে, বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোক বার্তা পাঠানো হয়।


শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


এর আগে বুধবার সকালে ভারতের কলকাতার নিউটাউন থেকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com