শিরোনাম
তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান ৭ দিন বন্ধ ঘোষণা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৪২
তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান ৭ দিন বন্ধ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। ২৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।


২০ এপ্রিল, শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) স্ব স্ব দপ্তরগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ কথা জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধই থাকছে। ২৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।


এর আগে সকালে, প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।


পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রবিবার (২১ এপ্রিল) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ রয়েছে। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কয়েকটি জেলায় হিট অ্যালার্টও জারি করা হয়েছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম।


বিবার্তা/জবা


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com