শিরোনাম
ঢাকাসহ ৪ বিভাগে শিলা বৃষ্টির আভাস
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ২১:০৭
ঢাকাসহ ৪ বিভাগে শিলা বৃষ্টির আভাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকাসহ দেশের ৪ বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।


১৭ এপ্রিল, বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।


পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এছাড়া ১৮ ও ১৯ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, রংপুর বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া ১৮ ও ১৯ এপ্রিল বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে।


এদিকে ১৭ এপ্রিল রাত এবং ১৮ ও ১৯ এপ্রিল সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।


বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙায়। দেশে সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com