শিরোনাম
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৭
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, কেন্দ্রটি শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। এটির কাজ প্রায় শেষের পথে। বাংলাদেশ সেনাবাহীনি ও সিভিলিয়ান এই দুটো মিলিতভাবে কেন্দ্রটি পরিচালিত হবে।


১৭ জানুয়ারি, বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, এই কেন্দ্রটি বঙ্গবন্ধু চালু করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত বিশ্বে চলে যেত। রূপপূর বিদ্যুত কেন্দ্র চালু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩ তম দেশ হবে।


এর আগে, দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।


পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। এসময় এনএসপিসির প্রধান সমন্বয়ক বিগ্রেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ লুৎফুল কবির চন্দন উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com