শিরোনাম
মহিপালে ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেফতার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৭:২৯
মহিপালে ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাট (২৭)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারকৃত সম্রাট ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা।


ওসি জানিয়েছেন, গ্রেফতার সম্রাট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা ছয়টি হত্যা মামলার এজাহার নামীয় আসামি।


জানা গেছে, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে সম্রাটকে শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিবার্তা/মনির/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com