শিরোনাম
প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র নিয়োগ
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১১:৪৩
প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে ইরান। ইরান সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়া ওই নারীর নাম ফাতেমেহ মোহাজেরানি।


বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যদিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো।


২৯ আগস্ট, বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি।


১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি।


এর আগে ৫৪ বছর বয়সী মোহাজেরানি ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com