শিরোনাম
হংকংয়ে এক রাতে ১০ হাজার বজ্রপাত
প্রকাশ : ০১ মে ২০২৪, ২২:৫৬
হংকংয়ে এক রাতে ১০ হাজার বজ্রপাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হংকংয়ে এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত আঘাত হেনেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত থেকে বুধবার (১ মে) সকাল পর্যন্ত এসব বজ্রপাত আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।


স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।


আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। রাতে এক ঘণ্টায় পাঁচ হাজার ৯১৪টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে।


এছাড়া, বুধবার সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ৯ হাজার ৪৩৭টি বজ্রপাত রেকর্ড করা হয়। এসব বজ্রপাতের বেশিরভাগই হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে আঘাত হেনেছে।


এদিকে, বজ্রপাতের কারণে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটও বিলম্ব হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বজ্র ঝড়ে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটারে বিধ্বস্ত হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে এপ্রিল মাসে উচ্চ আর্দ্রতা থাকে, যা বর্ষা মৌসুম পর্যন্ত অগ্রসর হয়। তাই আকস্মিক বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকেন বাসিন্দারা।


বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে, বজ্র-ঝড়ে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটার বিধ্বস্ত হয়ে গেছে। পর্যবেক্ষকদের ধারণা, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। এবার দ্বীপটিতে দ্বিতীয় সর্বোচ্চ বজ্রাঘাত হেনেছে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com