শিরোনাম
হনুমানের জন্য ১ কোটি রুপি দান অক্ষয়ের
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৮:২৩
হনুমানের জন্য ১ কোটি রুপি দান অক্ষয়ের
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হনুমানের জন্য এক কোটি রুপি দান করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। এর আগে হাজি আলির দরগা সংস্কারের জন্য প্রায় ১.২১ কোটি রুপি দান করেছিলেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিশ্বাস করেন জীবজন্তু ভারতীয় সভ্যতা ও পুরাণের সঙ্গে জড়িত। তাই তাদের দেখভালের জন্য এই অর্থ সাহায্য।


ভারতের অযোধ্যার অঞ্জন সেনা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজই নাকি অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেন এই মহৎ কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। সেসময় কথা দিয়েছিলেন অক্ষয়। এবার রাখলেন।


এদিকে টানা ফ্লপে যা-তা অবস্থা অক্ষয়ের ক্যারিয়ারের। মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’। এতে ক্যামিও করছেন একাধিক বলি তারকা। খিলাড়িও আছেন সে তালিকায়। ছবিটি ব্যবসা সফল হলে কিছু হলেও আক্ষেপ ঘুচবে অক্ষয়ের।


‘সিংহাম অ্যাগেইন’-এ অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা প্রমুখ।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com