
গত বছরের অক্টোবরে বয়ফ্রেন্ড দিনো লালভানিকে বিয়ে করেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী লিসা হেইডন। গুঞ্জন চলছিলো বিয়ের আগে থেকেই নাকি প্রেগন্যান্ট ছিলেন তিনি। যে কারণে কাউকে না জানিয়ে এক প্রকার গোপনেই বিয়েটা সেরে ফেলেছেন নায়িকা। সব গুঞ্জন এবার সত্যি প্রমাণ করলেন লিসা নিজেই।
জানালেন, সত্যিই তিনি সন্তানসম্ভবা। সাথে নিজের বেবি বাম্পের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। এরপর থেকেই এ লিসাকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন তার ভক্ত এবং শুভাকাঙ্খিরা।
লিসা হেইডনকে সর্বশেষ দেখা গেছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি ক্যামিও চরিত্রে। শোনা গিয়েছিল ওই ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা। তবে তা জানতে দেননি কাউকেই।
সে সময় মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, দিনোর সাথে বিয়ের দিন এগিয়ে নিয়ে আসার কারণ লিসার প্রেগন্যান্সি। অন্য একটি ছবির জন্য টানা ২০ দিনের ডেট চাওয়া হলে তিনি জানিয়ে দেন, এখন অন্য কোনো প্রজেক্ট নেয়া তার পক্ষে সম্ভব নয়। আপাতত ফুকেটে ছুটি কাটাচ্ছেন ৩১ বছর বয়সী লিসা।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]